শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে গাঁজাসহ ফেরীওয়ালা আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৬০৭ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ মাধবপুরে গাঁজাসহ এক ফেরিওয়ালাকে আটক করেছে ডিবি পুলিশ। ফেরিওয়ালার বেশে সে গাঁজা ব্যবসা করছে বলে পুলিশ জানিয়েছে। সে আজমিরীগঞ্জ উপজেলার বনশিবপাশা গ্রামের কুদরত আলীর পুত্র তাবেদুল ইসলাম (৩৫)। বুধবার দুপুরে ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায় ও করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার ফেরী তল্লাশী করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন বিকাল ৫টার দিকে ওই সড়কের দেউন্দি থেকে নুরুল ইসলাম (৪০) নামের আরেক ফেরীওয়ালাকে আটক করে। এ সময় তাদের গডফাদার ভাঙ্গারী ব্যবসায়ী মুখলিছ মিয়া পালিয়ে যায়। তার কাছ থেকেও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়. দীর্ঘদিন ধরে তাবেদুল ও নুরুল ইসলাম সীমান্ত দিয়ে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদক ফেরি করে আজমিরীগঞ্জে নিয়ে বিক্রি করতো। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, শিবপাশা গ্রামের কুদরত আলীর পুত্র মাদক স¤্রাট মুখলিছ মিয়া তাদেরকে দিয়ে এসব মাদক পাচার করছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com