বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৫৭৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। “সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড. মোঃ মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএফএ এম শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল হক, ইউপি চেয়ারম্যন মোঃ আপন মিয়া, আরিফুর ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৃষীকেশ ভট্টাচার্য্য প্রমুখ। উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ফলজ ও বনজ বৃক্ষেরে চারা বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com