শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ ছিদ্দিকীকে হুমকীর প্রতিবাদে স্বাধীনতা ফাউন্ডেশন যুক্তরাজ্য’র বিবৃতি

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্প্রতি বৃটেনে জো কক্স নামের লেবার পার্টির একজন এমপিকে প্রকাশ্যে দিবালোকে হত্যা এবং বঙ্গবন্ধুর নাতনী বৃটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ ছিদ্দিকীকে হিজাব না পড়ার অজুহাতে হত্যা করার হুমকীতে চরম ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাজ্যস্থ স্বাধীনতা ফাউন্ডেশন। সংগঠনের চেয়ারম্যান দেওয়ান কাইউম ও ভাইস চেয়ারম্যান হারুন রাজা চৌধুরী প্রেরিত এক বিবৃতিতে বলেন, যে বা যাহারা টিউলিপ ছিদ্দিকীকে বাংলাদেশের জঙ্গীদের মতো হত্যার করার দুঃসাহসিক হুমকী দেয় এদেরকে বৃটেনের মাটিতে চিহ্নিত করে গলা ধাক্কা দিয়ে বৃটেন থেকে বের করে দেওয়ার জন্য বৃটিশ প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে পূর্ণ সমর্থন করে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যে, ভন্ড, প্রতারক, সুবিধাবাদী, যারা রাজনৈতিক আশ্রয় নিয়ে অরাজকতা সৃষ্টি করছে এবং বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তাহাদেরকে বৃটেনের মাটিতে আর রাজনৈতিক সুযোগ সুবিধা না দেওয়ার জন্য। আমরা স্বাধীনতা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকেও স্বাগত জানাই। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী নির্মূল করার জন্য বিভিন্ন ধরণের যে পদক্ষেপ গ্রহণ করেছেন সে জন্য স্বাধীনতা ফাউন্ডেশন যুক্তরাজ্য এর নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com