শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে ৯ বছরের পলাতক আসামীসহ ৪ জুয়ারী গ্রেপ্ততার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুন, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৯ বছরের পলাতক আসামীসহ ৪ জুয়ারীকে নগদ টাকা, জুয়ার সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাগাউড়া গ্রামের রায়হান মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিনহা রবিবার রাত ৩টার সময় ওই বাড়িতে হানা দিয়ে ৪ জুয়ারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, দিরাই উপজেলার সোয়াত্বিয় গ্রামের দিরাই থানায় ৯ বছরের পলাতক আসামী মৃত মংলা মিয়ার পুত্র গয়াছ মিয়া (৪৫), বাগাউড়া গ্রামের গেদা মিয়ার পুত্র জহিরুল ইসলাম (৪০), একই গ্রামের তজমুল খাঁর পুত্র মসলন খাঁন (২৮), ছোট ভাকৈর গ্রামের আব্দুল হকের পুত্র সুফি মিয়া (৩৫)। এ সময় জোয়ার আসর থেকে বাগাউড়া গ্রামের করিম উল্লার পুত্র রুবেল মিয়া (২৫) ও মৃত তজদ্দর আলীর পুত্র আইন উদ্দিন পালিয়ে যায়। এদের বিরুদ্ধে এসআই ধর্মজিৎ সিনহা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com