বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ের বিভিন্ন স্থানে নকল আকিজ বিড়ি বিক্রির অপরাধে ৫ দোকানীকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বিভিন্ন বাজারে নকল আকিজ বিড়ি বিক্রি অভিযোগ ৫টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্ধ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসানের নেতৃত্বে উপজেলার বুল্লা বাজার, কালাউক বাজারসহ বিভিন্ন স্থানে নকল আকিজ বিড়ি প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালত লাখাই উপজেলা গেইটের সামনের সাজু স্টোরকে ৫ হাজার টাকা, কালাউক বাজারের রহমান স্টোরকে ১ হাজার টাকা, পিন্টু স্টোরকে ৫ হাজার টাকা, বুল্লা বাজারের বিসমিল্লাহ স্টোর ৫ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্ধ করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও বুল্লা বাজারের রাসেল স্টোর ও মজনু স্টোর থেকে নকল আকিজ বিড়ি জব্ধ করা হয়। এ সময় ভবিষ্যতে কোন দোকানদার নকল আকিজ বিড়ি বিক্রি করলে কঠোর ব্যবস্থার নেয়া হবে বলে ইউএনও মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান। ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনাকালে, আজিজ বিড়ি ফ্যাক্টরী লিঃ হবিগঞ্জের এড়িয়া ম্যানেজার মোঃ আশরাফ সিদ্দিকী ও লাখাই থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ। নকল আকিজ বিড়ি প্রতিরোধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com