বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের শীত বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অসহায়-দরিদ্র বয়স্ক মানুষের মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রবীন হিতৈষী সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শহরের প্রেসক্লাব সড়কস্থ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রবীণ ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ মোঃ শরীফ উল্লাহ’র সভাপতিত্বে ও অধ্যাপক গোকুল চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নবাগত জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি (সার্বিক) মোঃ আব্দুর রউফ, এডিসি দিলীপ বণিক, জেলা প্রবীন হৈতিষী সংঘের সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোঃ সামছুদ্দিন আহমেদ, ডাঃ মোঃ জমির আলী ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া প্রমুখ। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় সংশ্লিষ্ট সংঘের পক্ষ থেকে অন্তত ৫০ জন অসহায়-দরিদ্র বয়স্ক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com