বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়ছে

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০১৬
  • ৪৬৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মোবাইল ফোন ব্যবহারের খরচ বাড়ছে। ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এমন প্রস্তাবই দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মোবাইল ফোনের সিম বা রিম কার্ডের সেবার ওপর পাঁচ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই শুল্ক আরোপের ফলে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা, বার্তা আদান-প্রদান, ইন্টারনেট ব্যবহারসহ সবধরনের সেবার খরচ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গত অর্থবছরে সিম বা রিমের মাধ্যমে সেবার ওপর শুল্কের পরিমাণ ছিল তিন শতাংশ। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘মোবাইল ফোনের সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান তিন শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধিপূর্বক পাঁচ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’ এর কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, ‘গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইল ফোনের সিম ট্যাক্স ব্যাপক হারে কমিয়েছি।’ ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com