বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের বিএনপির ৪ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০১৬
  • ৪৭৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় চুনারুঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার বিকালে চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদারের নির্দেশক্রমে দলের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, চুনারুঘাট উপজেলা ১নং গাজীপুর ইউনিয়ন উপজেলা বিএনপি সদস্য মোঃ জহিরুল ইসলাম, ২নং আহম্মদাবাদ ইউনিয়নে বিএনপি নেতা সালেহ উদ্দিন বাবরু, ৩নং দেওরগাছ ইউনিয়নে উপজেলা বিএনপি সদস্য মোঃ ইব্রাহিম কবির ও ৬নং সদর ইউনিয়নে উপজেলা বিএনপি’র সদস্য কাউছার আহমেদ বাহার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com