বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বজ্রপাতে সিলেটে একই দিনে ৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বজ্রপাতে সিলেটে একই দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সদর উপজেলার স্কুলছাত্র, জৈন্তাপুরে একজন, কোম্পানীগঞ্জে ৩ কিশোর ও গোয়াইনঘাট উপজেলায় এক মাদ্রাসা শিক্ষক রয়েছেন। রোববার সিলেটের বিভিন্নস্থানে বজ্রপাত হয়। বিকাল পৌনে ৫টার দিকে সিলেটের জৈন্তাপুরে ইনছান আলী (৫৫) নামের এক বৃদ্ধ এবং পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলায় মাওঃ মুহাম্মদ আলী নামে এক মাদ্রাসা শিক্ষকের বজ্রপাতে মৃত্যু হয়। ইনছান আলী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চারলাইন কাটাউড়া গ্রামের মৃত নূরাই মিয়ার ছেলে। এর আগে সকালে সিলেটের কোম্পানীগঞ্জের পূর্বইসলাম ইউনিয়নের রাউটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান তিন কিশোর। তারা হলো- উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৪), সুবহান খাঁর ছেলে সেলিম হোসেন (১৫)  এবং একই গ্রামের নূরুল ইসলামের ছেলে নবী হোসেন খাঁ (১৪)। একই দিন সকালে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে লাকুয়াপাড়া নয়াবিল হাওরে মাছ ধরতে গিয়ে রুবেল আহমদ (১৬) নামের এক স্কুলছাত্র বজ্রপাতে মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com