শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মে দিবসে ছুটি পেলনা প্রাণ আরএফএলের শ্রমিকরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মে, ২০১৬
  • ৯৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোির্টার ॥ মহান মে দিবস উপলক্ষে সারা বিশ্বে সকল শ্রমিকরা ছুটি পেলেও হবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিকরা ছুটি পাননি। প্রতিদিনের ন্যায় পহেলা মে রবিবার সকাল ৭টায় কর্মস্থলে যোগদান করেন ডে শিফটের শ্রমিকরা। কোম্পানির বোর্ডে দেয়া হয়নি কোনো ছুটির নোটিশ। জানা যায়, পহেলা মে রবিবারে প্রায় ৩ হাজার শ্রমিক প্রাণ আরএফএল কোম্পানির ভিতরে কাজ করেন। নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, আজ মে দিবসের ছুটি থাকলেও আমাদেরকে ছুটি দেয়া হয় নাই। কোম্পানি থেকে আমাদের বলা হয়েছে আজ কাজ না করলে ২দিনের বেতন কর্তন করা হবে। তারা বলেন আমরা গরিব মানুষ। যে টাকা বেতন পাই তা দিয়ে খুব কষ্ঠ করে সংসার চালাতে হয়। এ অবস্থায় চাকরি হারানো ও বেতন কাটার ভয়ে আমাদেরকে ছুটির দিনেও কাজ করতে হচ্ছে। এ বিষয়ে প্রাণ আরএফএল গ্র“পের কমিউনিকেশন অফিসার ফোরকান আহসান বলেন, শ্রমিক সবাইকে ছুটি দেয়া হয়েছে। তবে আমাদের এখানে ওপেন একটা ফেক্সিবলিটি আছে কেউ যদি কাজ করতে চায় তার জন্য কোনো বাঁধা নেই। মেলামাইন ডিপার্টমেন্টের ইনচার্জ জানিয়েছেন অন্যদিনের চেয়ে আজ অনেক কম শ্রমিক কাজে এসেছে। তিনি বলেন আপনি চাইলে সরজমিনে গিয়ে দেখতে পারেন। রবিবার সরজমিনে প্রাণ আরএফএল কোম্পানিতে গেলে গেইটের ইনচার্জ কম্পিউটারে ছুটির নোটিশ দেখিয়ে বলেন, আজ ছুটি। ভিতরে যাওয়া যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com