শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শহরে ৫টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অতিরিক্ত দাম রাখা, পঁচাবাসি খাবার ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজার ও হবিগঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারি পরিচালক আল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় সাধনা ঔষধালয়কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ১ হাজার টাকা, একই এলাকার শাহীন ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা, বাণিজ্যিক এলাকার আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারকে পচাঁবাসি ও মাছিযুক্ত মিষ্টি বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা, জনৈক শামছুল আলমের অভিযোগের প্রেক্ষিতে কালীবাড়ি সড়কের আশরাফ জাহানের ৩য় তলার ফুড ফিলেজ এন্ড চাইনিজ রেষ্টুরেন্টকে পণ্যের গায়ে রেট ছাড়া অতিরিক্ত দাম রাখার অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই মার্কেটের ক্যাফে পিনারকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট সহযোগিতা করে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ। এদিকে ফুড ভিলেজের অনিয়মের বিষয়টি ধরিয়ে দেয়ার জন্য তাকে ১ হাজার টাকা পুরষ্কার দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com