বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর হাসপাতালে রোগী নিয়ে দুই দালালের সংঘর্ষ ॥ আহত ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো দালালদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। রোগী নিয়ে দুই দালালের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে দালালসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের অভিযানে কয়েকজন দালাল ধরা পড়ে। এ সময় দালালরা গা ঢাকা দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দালালদের উপদ্রব বেড়েছে। গতকাল ওই সময় সদর হাসপাতালে জরুরী বিভাগের সামনে রোগীদের টানা হেচরা নিয়ে মালেক দালাল ও তাহির দালালের লোকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তেঘরিয়া গ্রামের মৃত সাধু মিয়ার পুত্র রিকশা চালক তাহির মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে রোগীদের মাঝে আতংক বিরাজ করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com