বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজিউড়া ইউনিয়নের ভঙ্গুরহাটি গ্রামে জমির ভাগ ভাটোয়ারা নিয়ে সৎ ভাই বোনের সংঘর্ষ ॥ আহত ৭

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ভঙ্গুরহাটি গ্রামের জমির ভাগ ভাটোয়ারা নিয়ে সৎ ভাই বোনের সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের ভাই রিপন মিয়ার সাথে তার সৎ বোন রেশমী আক্তারের জমি ভাগ দীর্ঘ দিন ধরে জমি ভাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। কয়েকবার বিচার সালিশ করেছেন গ্রাম্য মুরুব্বিয়ানগণ। ওই বিরোধের জের ধরে মামলা করে বোন এন্সিলেন্ট অফিসে ৩১ ধারার শোনানী ছিল ঐ সময় উপস্থিত অফিসকর্মীরা ও অফিসে আসা অন্যান্যরা তাদেরকে শান্ত করেন। এর জের ধরে বাড়ি যাওয়ার সময় সাধুর বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় রিপন মিয়া (২৫), আছকির মিয়া (৫০), ফারুক মিয়া (৪২), আলামিন (২২) ও গিয়াস উদ্দিন (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রিপন মিয়া (২৫) এর অবস্থার অবনতি হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com