শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শহরের অনন্তপুরে অগ্নিকাণ্ড ॥ বৃদ্ধ মহিলা পুড়ে অঙ্গার

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০১৬
  • ৭০৯ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় একটি বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধ মহিলা পুড়ে অঙ্গার হয়ে গেছে। ওই মহিলার নাম মায়া রানী নাথ (৫৫)। তিনি সদর উপজেলার রিচি গ্রামের মৃত বাসু দেবনাথের স্ত্রী। হবিগঞ্জ শহরের বেবীষ্ট্যান্ড এলাকায় ল্যাব এইড ক্লিনিকে মায়া রানী পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। শহরের অনন্তপুর এলাকায় মৃত কুদরত আলীর স্ত্রী এলাচি বেগমের বাসায় ভাড়া থাকতেন।
Agun Pura  Pic (13) copyগতকাল রোববার ভোরে ঘরে হঠাৎ আগুন দেখতে পান এলাচি বেগম। এসময় তিনি তার সন্তানদের নিয়ে বেরিয়ে গেলেও মায়া রাণীকে বের করতে পারেননি। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে ঘরটি পুড়ে ছাই

Exif_JPEG_420

Exif_JPEG_420

হয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে মায়া রাণী নাথের অঙ্গার হওয়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে সদর থানার এস আই পার্থ রঞ্জন চক্রবর্তী মায়া রাণী নাথ এর স্বামী সন্তান না থাকায় তার ভাই জন্টু নাথ ও মন্টু নাথের কাছে লাশ হস্তান্তর করে।
তবে কিভাবে এই অগ্নিকান্ডের সূত্রপাত তা সঠিকভাবে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ কিংবা স্থানীয়রা বলতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com