শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

আজমিরীগঞ্জে আইন-শৃংখলা উন্নয়নে বিশেষ সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪
  • ৬০৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ ১০ম জাতীয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠৃভাবে পরিচালনার জন্য আজমিরীগঞ্জে বিশেষ আইন-শৃংখলা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুকন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুলতান আলম, অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লা, আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন অস্থায়ী উপজেলা চেয়ারম্যান মিসেস হেনা বেগম, ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, আজমিরীগঞ্জ পৌরসভার প্রশাসক গোলাম ফারুক, ইউ/পি চেয়ারম্যান আতর আলী মিয়া, ইউ/পি চেয়ারম্যান আবু আলী ইছহাক চৌধুরী, ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক ভূইয়া, ইউ/পি চেয়ারম্যান তকছির মিয়া।
বক্তারা নিজ নিজ এলাকায় নির্বাচনকে সামনে রেখে কোন রূপ আইন-শৃংখলা অবনতি না ঘটার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জয়নাল আবেদীন আগামী ৫ জানুয়ারী নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার জন্য আইন-শৃংখলার ৪ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি নিজ নিজ এলাকায় সবধরনের নাশকতা এড়াতে দায়িত্ব পালন করার জন্য জনপ্রতিনিধিদের পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com