বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের ৫টি ইউপিতে নব-নির্বাচিতদের অভিনন্দন ও বুনিয়াদি প্রশিক্ষণের দাবী

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউ.পিতে স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্য/সদস্যাদের অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সেই সাথে তিনি নির্বাচন কমিশন, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ১নং আজমিরীগঞ্জ ইউপিতে আব্দুল কুদ্দুছ সেন, ২নং বদলপুর ইউপিতে সুশেনজিৎ চৌধুরী (পূনঃ নির্বাচিত), ৩নং জলসূখা ইউপিতে ফয়েজ আহমেদ খেলু, ৪নং কাকাইলছেও ইউপিতে নূরুল হক ভূইয়া (পূনঃ নির্বাচিত), ৫নং শিবপাশা ইউপিতে মোঃ আলী আমজদ তালুকদারকে নির্বাচিত করায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে সর্বাতœক সহযোগিতার আহবান জানিয়েছেন। সেই সাথে শীঘ্রই নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার কর্র্তৃপক্ষের প্রতি পূনরায় দাবী জানিয়েছেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com