বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাল্য বিয়ে করবোনা, শিক্ষার বাইরে থাকবো না

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউপির বাসিয়াপাড়া এলাকার “বেলী কিশোর কিশোরী ক্লাব” এর মাসিক সভায় সদস্যরা অঙ্গীকার করেছে ১৮ বছরের আগে বিবাহ করবো না, কাউকে বিয়ে করতে দেবনা এবং শিক্ষার বাইরে থাকবো না। গতকাল ১৪ মার্চ সোমবার বিকেল ৩টায় বাসিয়াপাড়া নুরুল ইসলাম এর বাংলোতে ইউনিসেফ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় গঠিত বেলী কিশোর কিশোরী ক্লাবের মাসিক সভায় উপরোক্ত অঙ্গীকার ঘোষণা করেছে ক্লাবের কিশোরীরা। ক্লাবের সভানেত্রী সোনিয়া আক্তার নাছরিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন এসইপিএস-এর এসও সুজিত কুমার বৈষ্ণব, ইউনিসেফ ক্যাট্স প্রকল্পের ইউএফ একে আজাদ ও ইউ.পি মেম্বার নুরুল ইসলাম। বক্তৃতা করেন হাদিসা আক্তার, শান্তা আক্তার, রুমা আক্তার, প্রীতি আক্তার, রিমীনা, রেবা, স্বপ্না, তামান্না, আলমচান, মৌসুমী, সুমনা পপি প্রমুখ।
সভায় প্রধান অতিথি চেয়ারম্যান মমিন বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু নির্যাতন, জন্ম নিবন্ধন, স্যানিটেশন ও বাধ্যতামূলক শিক্ষার বিষয়ে সরকারের কঠোর আইন সম্পর্কে অবহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com