বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যুবলীগ নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি

  • আপডেট টাইম সোমবার, ১৪ মার্চ, ২০১৬
  • ৪৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও তরুণ ব্যবসায়ী আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেলকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে জিডি হয়েছে। রায়েছ মিয়া ও তার দুই সহোদরের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে গতকাল নবীগঞ্জ থানায় এ জিডি করা হয়। জিডি নং- ৫৫৯।
অভিযোগ সূত্রে প্রকাশ, গত শনিবার শহর থেকে স্থানীয় বাংলাবাজার যাওয়ার পথে তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের শমছু মিয়ার পুত্র রায়েছ মিয়ার নেতৃত্বে সুহান মিয়া এবং রায়হান মিয়া চলন্ত মোটর সাইকেলে রাহেল চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপ দেয়। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। শনিবার দুপুরে পৌর এলাকার ছালামতপুর নামকস্থানে এঘটনা ঘটে। চলন্ত অটোরিক্সা (সিএনজি) থেকে দা দিয়ে কুপ দিয়ে রায়েছ সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। এনিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে রায়েছ মিয়া ০১৭১৭৬১৭৩৭৮ নম্বর মোবাইল থেকে রাহেল চৌধুরীর ০১৭১১৫৮০৩০৫ নম্বরের মোবাইলে ফোন দিয়ে তাকে যে কোন মুহুর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়। এ ঘটনার প্রেক্ষিতে গতকাল নবীগঞ্জ থানায় জিডি দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com