বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং সড়কে গাড়ী চালককে মারধর করে টাকা মোবাইল লুট

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০১৬
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচং-হবিগঞ্জ রোডে ফিল্মি স্টাইলে জীপ গাড়ীর গতিরোধ করে চালককে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে বানিয়াচং-হবিগঞ্জ রোডের ঈদগাবাজার সংলগ্ন হেলাল মিয়ার দোকানের কাছে। এ ব্যাপারে আহত চালক শাহিন মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায়, দেওয়ান মাহবুব রাজার ওরশ থেকে বানিয়াচং আসার পথে চালক শাহিনকে উলে­খিত স্থানে আসা মাত্র তার গাড়ীর গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ প্রায় ৮ হাজার ৩শ টাকা ও ব্যবহৃত একটি সেম্পোনী মোবাইল ছিনিয়ে নিয়ে যায় দুর্র্বৃত্তরা। এসময় ড্রাইভার শাহীন তাদের কথা মতো টাকা ও মোবাইল দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারপিটও করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আহতাবস্থায় তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স এ  ভর্তি করান। আহত ড্রাইভার শাহীন এ প্রতিনিধিকে জানান, প্রথম অবস্থায় ৪/৫ জন দুর্র্বৃত্ত আমার গাড়ীর সামনে এসে বেরিকেড দিয়ে গাড়ী থামানোর চেষ্টা করে, এসময় আমি প্রাণের ভয়ে গাড়ী না থামিয়ে উল্টো দিকে গাড়ী ঘুরাতে চাইলে পিছন থেকে একজন লোক তার হাতে থাকা রামদা দিয়ে আমার মাথায় আঘাত করে আমাকে রক্তাক্ত জখম করে। আমার মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে। তিনি  আরো জানান, রাতের বেলা কোন যাত্রী না থাকায় একজন যাত্রী নিয়ে আমি বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়া দিয়েছিলাম। গতকাল এ ব্যাপারে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করছেন বানিয়াচং থানার এসআই মোস্তাক আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com