শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

প্রশাসনের প্রতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর আহŸান \ শীঘ্রই হারিয়ে যাওয়া শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেন

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নিখোঁজ হওয়ার ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান পাওয়া যায়নি বাহুবলের স্কুল পড়ুয়া ৪ শিশুর। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে গত শুক্রবার নিখোঁজ হয়েছিল ৪ জন শিশু। এ শিশুদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করছেন বাহুবলে সাধারন মানুষ। তাই এ নিখোজের ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবলে অভিভাবকদের মাঝে চলছে আতংক। হারিয়ে যাওয়া শিশুরা হচ্ছে সুন্দ্রটিকি গ্রামের ২য় শ্রেণীর ছাত্র শুভ, ৪র্থ শ্রেণীর ছাত্র তাজেল মিয়া, ১ম শ্রেণীর ছাত্র মনির মিয়া ও সুন্দ্রাটিকি আনোয়ার উলুম ইসলামীয়া মাদ্রাসার ছাত্র ইসমাঈল। ৪ ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় সারা বাহুবল জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ৫ দিনেও তাদের সন্ধান না পাওয়ায় নিখোঁজ ছাত্রদের পরিবারে চলছে উদ্বেগ উৎকণ্ঠা আর আহাজারি। নিখোঁজ ছাত্রদের পরিবারের সদস্যরা তাদের সন্তানদের খুজে বের করে ঘরে ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।  পুলিশ জানিয়েছে নিখোঁজ ছেলেদের খুজে বের করতে তাদের সর্বাত্মক চেষ্টা চলছে। ঘটনার পর থেকে প্রশাসনের লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার জনগন প্রতিদিন নিখোঁজ ছাত্রদের বাড়ীতে তাদের পরিবারের লোকজনদের সান্তনা দিতে যাচ্ছেন। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী নিখোঁজ ছাত্রদের পরিবারের সদস্যদের শান্তনা দিতে যান। তিনি প্রশাসনের প্রতি আহবান জানান যে অতিশীঘ্রই যেন হারিয়ে যাওয়া শিশুদের খুজে বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। তিনি বলেন প্রশাসন যে ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে তাতে আশা করা যায় নিখোঁজ ছাত্রদের অচিরেই খুজে বের করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন, বাহুবল থানার তদন্ত ওসি মোঃ আব্দুর রহমান, ৭নং ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ মত্তাছির মিয়া ও ডাঃ আব্দুল মতিনসহ অন্যান্যরা। এদিকে নিখোঁজ ছাত্রদের সন্ধান না পেলে বাহুবলের জনগনের মধ্যে হতাশা বাড়বে বলেন ধারণা করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com