বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা বিএনপির সহ সভাপতি শামছু চৌধুরীসহ গ্রেফতারকৃত আইনজীবীদের মুক্তি চাই-নোমান

  • আপডেট টাইম বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ৬৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান বলেছেন-আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে মামলা মোকদ্দমার সৃষ্টি করা হচ্ছে। মামলার তদন্তকারী কর্তৃপক্ষ আসামীদের সম্পৃক্ততা এবং ঘটনার সত্যতা প্রাথমিকভাবে যাচাই বাছাই না করে নির্বিচারে মানুষকে হয়রানি ও গ্রেফতার করছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বারের সিনিয়র সদস্য আলহাজ্ব অ্যাডঃ সামছু মিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য অ্যাডঃ এনামুল হক সেলিম ও অ্যাডঃ সালাউদ্দিন হেলালকে গভীর রাতে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন-খোঁজ নিয়ে জানা গেছে গ্রেফতারকৃত আইনজীবীদের নামে কোন মামলা কিংবা গ্রেফতারী পরোয়ানা ছিলনা না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের বিচার নিশ্চিত করার নিমিত্তে আইনজীবীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আইনজীবীগণকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com