বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুক্তিযোদ্ধা মরহুম রহমত আলী স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল করেছে বানিয়াচঙ্গ রিপোর্টার্স ইউনিটি

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৩৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বীর মুক্তিযোদ্ধা, বানিয়াচঙ্গের বিশিষ্ঠ মুরুব্বী মরহুম হাজী রহমত আলীর স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বানিয়াচঙ্গ উপজেলা রিপোর্টার্স ইউনিটি।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় বানিয়াচঙ্গ উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে স্থানীয় বড়বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ইউনিটির সভাপতি শেখ নমীর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম সেলিমের পরিচালনায় মরহুমের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন সিনিয়র ফাজিল মাদ্রসার প্রেন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট এম এ হায়দার, নাগরিক কমিটির সভাপতি মোতাব্বির হোসেন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আব্দুল কদ্দস বিশ্বাস, সদস্য খোরশেদ আলম। এতে উপস্থিত ছিলেন, ইনাতখানী মহলল্লার সরদার আব্দুর রফিক, মরহুমের তন্ময় সাংবাদিক শেখ জুবায়ের জসিম, দেওয়ান সোয়েব রাজা, তারেক মিয়া, আবু হাসান চৌধুরী সেবুল, সারফিন মিয়া, জামাল উদ্দিন আলফু, রাজ্জাক আহমেদ আলামিন, আনোয়ার হোসেন, শেখ সফিকুল ইসলাম, আবুবক্কর রহমান দুদু, মঈনুল ইসলাম প্রমূখ। বক্তারা মরহুম হাজী রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, রহমত আলীকে হারিয়ে আমরা বানিয়াচঙ্গ উপজেলাবাসী একজন অভিবাবককে হারিয়েছি। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com