বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইকরাম ও সুজাতপুরে ব্র্যাকের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ইকরাম ও সুজাতপুর ব্র্যাক অফিসের যৌথ উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল নাচ, গান ও খেলাধূলা। গানে প্রথমস্থান অধিকার করেছে ইকরাম কিশোর-কিশোরী ক্লাবের জুয়েল মিয়া, নাচে ১ম স্থান লাভ করে রাধাপুর কিশোরী ক্লাব এর শোমা আক্তার, দৌড়ে ১ম স্থান লাভ করে ইকরাম কিশোরী ক্লাব-২ এর রিমা আক্তার। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইকরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক, হানিফ খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বারেন্দ্র চন্দ্র , ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব মিয়া। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ইকরাম শাখা অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী (এডিসি) দয়াল মজুমদার, সুজাতপুর শাখা অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী (এডিসি) বিলাল হোসেন, ইকরাম অফিসের কর্মসূচী সংগঠক হৈমন্তি, আব্দুল কাদির, নেছার আলী। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বিইপির সেক্টর স্পেশালিস্ট মোস্তফা কবির। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com