বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হযরত শাহজালাল (রঃ)’র ওফাত দিবস উপলক্ষে নবীগঞ্জে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শাহজালাল (রঃ) এর ওফাত দিবস উপলক্ষে নবীগঞ্জে আল ইসলাহ ও তালামীয নেতৃবৃন্দ সহ ফুটারমাটি গ্রামের মুসল্লীগণের উপস্থিতিতে আল ইসলাহ নেতা খলকু আহমদ চৌধুরীর বাড়ীতে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এ সময় নাতে-রাসুল পাঠ করেন আল ইসলাহ সদস্য আব্দুর রূপ আহমেদ মিস্টার। কুরআন তেলাওয়াত করেন তালামীয সদস্য রাহী আহমেদ চৌধুরী। শাহজালালের জীবনী আলোচনা করেন মাওলানা জালাল উদ্দিন। উক্ত মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহ জালাল লতিফিয়া ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী কদ্দুস মিয়া, নবীগঞ্জ উপজেলা যুব সংহতি সভাপতি জাপা নেতা মুরাদ আহমদ, সিলেট মদন মোহন কলেজ তালামীযের সাবেক সভাপতি মহিবুর রহমান চৌধুরী তছনু, সাংবাদিক সাদিকুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রায়েছ চৌধুরী, আনসার বিডিপির কুর্শী ইউনিয়ন লিডার আবুল কালাম আজাদ কবির, আউশকান্দি গনি ইলেক্টনিক্স এর পরিচালক ক্যাশ ম্যানেজার জসিম উদ্দিন, এ ওয়ান যুব সমবায় সমিতির অর্থ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। সর্বশেষে হাফিজ মাওলানা মাহমুদুল হকের সাথে সবাই মোনাজাতে শরীক হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com