বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ওয়ালটন ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫
  • ৪৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ শহরের শেরপুর সড়কে সুয়েব ইলেকট্রনিক্স দোকানে গত বুধবার গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের সার্টারের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
শহরে পুলিশের একাধিক টহল ব্যবস্থা থাকা সত্তে¡ও দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সুত্রে জানা যায়, শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী সৈয়দ সিরাজুল ইসলামের মালিকানাধিন সুয়েব ইলেকট্রনিক্স দোকানে ওই রাতের কোন এক সময় চুরেরা কৌশলে সার্টারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে ৩০টি এলইডি কালার টিভি, ২টা ট্যাব, বিভিন্ন কোম্পানির প্রায় ১৫টি দামী মোবাইল ফোন, চেক বই ও অন্যান্য মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে গিয়ে সার্টারের তালা ভাঙ্গা দেখে হতবম্ব হয়ে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com