শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে চেয়ারম্যান ও এলাকাবাসীর নামে অপপ্রচারে বিরুদ্ধে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ৪৭৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামে সম্প্রতি বিদ্যুৎ সরবরাহ ও গ্রামবাসীকে নিয়ে মিথ্যা-বিভ্রান্তিমুলক অপপ্রচার চালানোর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় কালিশিরি গ্রামে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গ্রামের বিশিষ্ট মুরুব্বী আবুল খায়েরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন সাবেক মেম্বার আব্দুল্লাহ মিয়া, কালা মিয়া, মাওঃ নুরুল হক, বাজার সেক্রেটারী মিজানুর রহমান, ইউপি সদস্য লিটন মিয়া, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, হাজী আবুল কালাম, ইউপি সদস্য আজগর আলী ,ব্যবসায়ী বশির আহম্মদ, আঃ হান্নান, ইদ্রিছ মিয়া, যুব নেতা আশিকুর রহমান, ছাত্রলীগ সেক্রেটারী ওয়াদিুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইউপি নির্বাচনের প্রাক্কালে একটি স্বার্থান্বেসী মহল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু ও এলাকার মুরুব্বীদের নামে পত্রিকায় মিথ্যা প্রচার চালিয়ে এলাকার সাধারন মানুষকে বিভ্রান্তির ভেড়াজালে আটকিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করেছে। বক্তারা এলাকাবাসীর নামে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা-বানোয়াট কিছুর অবতারনা করলে এর দাঁত ভাঙ্গা জবাব দিবেন বলে প্রতিবাদ সভায় হুশিয়ারী উচ্চারন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com