বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের বিশিষ্ট ব্যবসায়ী রৌশন আলী আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥  বানিয়াচঙ্গ বাজার কমিটির সহ-সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব রৌশন আলী আর নেই (ইন্নালিল্লাহি– রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫ টায় বানিয়াচঙ্গ উপজেলা সদর জাতুকর্ণপাড়া নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ভাই, ৪ বোন, ৫ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য ভক্ত গুনগ্রাহী শুভাকাড়খী রেখে গেছেন। মরহুম আলহাজ রৌশন আলী’র মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। জানাযা ও দাফন ঃ
আজ ৩০ অক্টোবর শুক্রবার বাদজুম’আ মহা-গ্রাম বানিয়াচঙ্গের প্রবেশদ্বার জাতুকর্ণপাড়া ঈদগাহ জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com