বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মদপান করে মাতলামী এক মাতালকে ১ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৪৮০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের মৃত আকবর আলীর পুত্র মোহাম্মদ আলী (৫০) কে মাতলামি করায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে আসামপাড়া বাজারে ইউনিয়ন অফিসের সামনে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি মদ পান করে মাতলামি করতে থাকে। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজারবাসীরা তাকে আটক করে। পরে ইউনিয়ন অফিসের দফাদার বাচ্চু মিয়া ও বাজার সেক্রেটারী আব্দুল খালেক মিয়াসহ কয়েকজন লোক রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নিয়ে যায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তনময় ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com