বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৪৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত শনিবার সকালে স্থানীয় আর.ডি হলে আলহাজ্ব কমান্ডার মুন্সি আব্দুর রহিম জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট দ্বীপেশ চন্দ্র দাশ এর পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ হবিগঞ্জ জেলা কমিটির পরিচিতি, মতবিনিময় ও সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, এডভোকেট মোঃ মর্তুজ আলী, শামীম আহমেদ, এডভোকেট মোঃ আলাউদ্দিন তালুকদার, সৈয়দ মাহবুব হোসাইন, মোঃ সাহাব উদ্দিন, মোঃ আব্দুল মন্নান, হাজী নূরুল হক, অপু চৌধুরী, মতিলাল দেবনাথ, মোঃ আনোয়ার, হাজী আবুল কালাম আজাদ, মোঃ ইছাক মিয়া, মোঃ আব্দুল কাদির, মোঃ ছুরত আলী প্রমুখ।
সভার শুরুতেই দুইজন মুক্তিযোদ্ধা রমেশ পান্ডে দুলন ও শফিকুল ইসলাম আরজু এর  অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় উপজেলা ও পৌরসভার কমিটিগুলো গঠন করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয় এবং আগামী ৭ নভেম্বর সকাল ১১ ঘটিকায় স্থানীয় আরডি হলে বর্ধিত সভার প্রস্তাব গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com