বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

নবীগঞ্জে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমাবেশ ও ঋন বিতরন

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
  • ৫৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর উদ্যোগে গ্রাহক সমাবেশ ও ঋন বিতরন অনুষ্ঠান গত শনিবার সকালে উপজেলা হলরুমে অনুষ্টিত হয়েছে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সিলেট শাখার আর এম মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের নবীগঞ্জ শাখা ব্যবস্থাপক মুহিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মোহম্মদ শামস্ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারমান আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) গৌর চন্দ মজুমদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংক সদস্য এডঃ ফারুক আহমদ, যুথীকা রাণী দাশ, আইনুল হক, উন্নয়ন ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক হরেষ সাহা, সফল গ্রাহক আফজল মিয়া প্রমুখ। সভা শেষে গ্রাহকদের মধ্যে ঋন বিতরন করা হয়। এবং ব্যাংকের পক্ষ থেকে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং সফল গ্রাহক আফজল মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে গ্রাহকের বিভিন্ন দাবী সংক্রান্ত বক্তব্যের জবাবে প্রধান অতিথি মোহম্মদ শামস্ উল ইসলাম বলেন, দেশে একমাত্র আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকই সহনীয় পর্যায়ে সুদের বিনিময়ে গ্রাহদের ঋন দিচ্ছে। শুধু ক্ষুদ্র ঋনই নয় আর্তসামাজিক উন্নয়নে এবং মানুষকে স্বাবলম্বি করে গড়ে তোলার জন্য বড় বড় ঋন দিচ্ছে এ ব্যাংক। তিনি ঋনের সৎ ব্যবহার করে নিয়মিত ঋন পরিশোধ করে পুণঃরায় ঋন গ্রহনের জন্যও গ্রাহকদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com