বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

শহরের থানা রোড ও হাসপাতাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ৬৭৪ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের থানা রোড ও আধুনিক হাসপাতাল এলাকার অবৈধ স্থাপনা, ফুটপাতের দোকান ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
গত ১১ অক্টোবর অনুষ্ঠিত জেলা আইন-শৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ প্রশাসন ও পৌর-প্রশাসনের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মেহদী হাসানের নেতৃৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত থানা রোড ও আধুনিক সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল, মোঃ আব্দুল আউয়াল মজনু, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, হবিগঞ্জ মডেল থানার এসআই একেএম রাসেল, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস প্রমুখ।
নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মেহদী হাসান বলেন এ অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com