বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু মৃত্যু পথযাত্রী

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা এলাকায় রাস্তা পারাপারের সময় ওই এলাকার এক শিশু মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও আহত সূত্রে জানা যায়, শিবপাশা গ্রামের পলি আক্তার (৫) নামে একটি শিশু বাড়ি পাশে রাস্তা পারাপারের সময় অপর দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটসাইকেল সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত পলি ওই গ্রামের হাফিজ মিয়ার কন্যা সন্তান।
স্থানীয়রা আহত পলিকে দ্রুত উদ্ধার করে প্রথমে বানিয়াচঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা আশংঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com