বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৪৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যেগে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদের হল রুমে পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এডঃ জাবেদ আলী, কৃষি অফিসার দুলাল উদ্দিন, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি দীপেন্দু নারায়ন রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন প্রমুখ। সমাপনী অনুষ্টানে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে নবীগঞ্জ পৌরসভার ষ্টল প্রথম স্থান অধিকার করে। পরে মেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্টান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com