বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচীতে হামলায় ঘটনায় বানিয়াচংয়ে সিপিবি-বাসদের বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদের ডাকা বুধবারের রাজপথে অবস্থান কর্মসূচীতে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়ে গতকাল বৃহস্পতিবার বানিয়াচংয়ে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজারস্থ পাঁচ রাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা সিপিবি’র সংগঠক কমরেড ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, বাসদ নেতা ও হবিগঞ্জ জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কমরেড তৌহিদুর রহমান পলাশ প্রমূখ। বক্তারা জনস্বার্থে অবিলম্বে গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলার সাথে জড়িত পুলিশ এবং সরকার দলীয় সন্ত্রাসীদের বিচার দাবী করেন। অন্যতায় কঠোর কর্মসূচীর হুমকি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com