শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে বাহুবল উপজেলা পুজা উদযাপন পরিষদের ব্যাপক প্রস্তুতি

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৫০৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ আসন্ন শ্রী শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষ্যে বাহুবল উপজেলা পুজা উদযাপন পরিষদ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি ইউনিয়নেও সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুতি সভা করেছেন। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি নিরঞ্জন সাহা নিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দেবের পরিচালনায় সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ বীরেশ্বর ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল উপজেলা প্রেসক্লাব সভাপতি সাঈদ আহমদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জণ দেব। বক্তব্য রাখেন মনোরঞ্জণ রায়, রণধীর চক্রবর্তী, অমল ভট্টাচার্য্য লিটন, দয়াময় সূত্রধর, রুহিত মুনিয়া, মহিলা মেম্বার মিনতি রাণী যাদব, শ্রীকুমার কৈরী মেম্বার, লক্ষণ সূত্রধর, সুভেন্দু চন্দ, অমিরণ দেব, পরিতোষ বণিক, ক্ষীতেন্দ্র চন্দ্র দেব, স্বপন কান্তি পাল প্রমুখ। সভায় জন্মাষ্টমীর দিনে সকাল ৮টা থেকে জয়পুর শচী অঙ্গন থেকে এক র‌্যালী মহাশয়ের বাজার, নন্দনপুর বাজার, মধুপুর চা-বাগান হয়ে চকহায়দার কানাইলাল জিউর আখড়ায় সমাপ্তি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com