শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে গাজাসহ ১ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৪৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গাজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালত ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মৃত আব্দুস শহীদ এর পুত্র কামাল হোসেন (২২) দীর্ঘ দিন ধরে গাজা সেবন ও ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা এক দল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কাকুরা গ্রামে তার শশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। গতকাল শুক্রবার সকালে পুলিশ ধৃত কামালকে ভ্রাম্যমান আদালত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন এর আদালতে হাজির করলে আদালত তাকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com