বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০১৫
  • ৪৮৭ বা পড়া হয়েছে

আবুল হোসন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুনার্মেন্টর চূড়ান্ত পর্বের খেলা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা ষ্টেডিয়ামে প্রথমে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুনার্মেন্টর চূড়ান্ত খেলায় সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দক্ষিণ শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পরে বঙ্গবন্ধু ফুটবল টুনার্মেন্টর চূড়ান্ত খেলায় কালিকাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে গুমুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে মাঠে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকারের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে  পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাব সহ-সভাপতি আইয়ুব খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু জুবায়ের, মাজহারুল হুদা, দেওয়ান নাজমুল আলম, জিল্লুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com