বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সামছুননাহার দারুসসুন্নাহ্ মহিলা মাদ্রাসার উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০১৫
  • ৪৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চৌধুরীবাজার নতুন খোয়াইমুখ এলাকায় নূরুল হেরা মসজিদ সংলগ্ন হবিগঞ্জে নব প্রতিষ্ঠিত সামছুননাহার দারুসসুন্নাহ্ মহিলা মাদ্রাসা উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসার পরিচালক মুফতি মুহসিন আহমদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস হবিগঞ্জীর সাহেবজাদা উমেদনগর টাইটেল মাদ্রাসার উপ-পরিচালক হাফেজ মাওঃ মাছরুরুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাণীর সম্পাদক শাবান মিয়া। আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল হুদা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, হাজী সামসু মিয়া, হাফেজ হিফজুর রহমান, আব্দুল হান্নান, মাওঃ নিয়াজুর রহমান নিয়াজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নারীদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। নারীরা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তবে ছেলেমেয়েরা ইসলামী তাহজীব তামাহুস এবং নবীর আদর্শে গড়ে উঠবে এবং সমাজকে আরও সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করবে। পরে মাদ্রাসার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে দেশ ও জাতির জন্য দোয়া করেন। আজ শনিবার হতে ভর্তি কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com