বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কুর্শির সমাজসেবক ময়নুল চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর চাচা নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ময়নুল চৌধুরী (৮৪) বার্ধক্য জনিত কারনে গত বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে সিলেটে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা সিলেট শাহজালাল দরগায় জানাযা শেষে শাহজালাল দরগায় দাফন করা হয়। তার মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ আবুল খয়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com