বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে চুরি করতে বাধা দেয়ায় নৈশ প্রহরীকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩
  • ৬৫৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে ভূষিত আমজাদ খানের কৃষি খামারের তরমুজ চুরি করতে বাধা দেওয়ায় এক নৈশ প্রহরী এনামুল হককে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে মাধবপুর উপজেলার কমলপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে আমজাদ খানের তরমুজ ক্ষেতে চুরি করতে যায় উপজেলার রাজাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে শামসু মিয়া। এ সময় নৈশ প্রহরী এনামূল হক বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে শামসু মিয়া। আহত এনামুলকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় বি.বাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আমজাদ খান বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com