বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কোন দেশে কত ঘণ্টা রোজা!

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশে ১৫ ঘণ্টা রোজা রেখে অনেকেই হাঁপিয়ে উঠছেন। পিপাসায় কাতর হচ্ছেন অনেকে। কিন্তু বিশ্বের এমন দেশ রয়েছে যেখানে বাংলাদেশের চেয়ে ৬ ঘণ্টা বেশি রোজা রাখতে হচ্ছে। তার মানে ২৪ ঘণ্টার মধ্যে ২২ ঘণ্টাই কাটাতে হচ্ছে না খেয়ে। একবার কি চিন্তা করে দেখবেন তাদের অবস্থা কী? তাদের অবস্থা যাই হোক, সেখানকার মুসলমানরাও রোজা রাখছেন। হ্যাঁ ইউরোপীয় দেশ আইসল্যান্ডের মুসলমানদের রোজা রাখতে হচ্ছে টানা ২১ ঘণ্টা ৫৭ মিনিট। এখানে সেহরির শেষ সময় রাত ২টা ৩ মিনিট। আর ইফতার করতে হয় মধ্য রাতে। চলতি বছর আইসল্যান্ডের পর যে দেশের মুসলমানরা সবচেয়ে বেশি সময় রোজা রাখছেন সে দেশগুলো হলো, ডেনমার্ক ২১ ঘণ্টা, সুইডেন ও নরওয়ে ২০ ঘণ্টা, রাশিয়া ১৯ ঘণ্টা, বেলজিয়াম ও নেদারল্যান্ড ১৮.৩০ ঘণ্টা। রোজাদাররা নিচের হিসাবটা দেখলে অবাকই হবেন। কারণ যেখানে চলতি বছর ২২ ঘণ্টা লম্বা রোজা রাখতে হচ্ছে একই সময়ে মাত্র সাড়ে ৯ ঘণ্টা রোজা রাখছেন অনেকে দেশের মুসলমান। হিসাবে দেখা গেছে সবচেয়ে কম সময় রোজা রাখতে হচ্ছে আর্জেন্টিনার মুসলমানদের। তারা রোজা রাখছেন মাত্র সাড়ে ৯ ঘণ্টা। এছাড়া সর্বনিন্ম সময়ে রোজা রাখা দেশগুলোর মধ্যে রয়েছে, চিলি ৯ ঘণ্টা ৪৩ মিনিট,  অস্ট্রেলিয়া ১০ ঘণ্টা, দক্ষিণ আফ্রিকা ১০.৩০ ঘণ্টা এবং ব্রাজিলের মুসলমানরা ১১ ঘণ্টা রোজা রাখছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com