বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জেলেদের পরিচয় পত্র ও কৃষকের মধ্যে পাওয়ার টিলার বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নিবন্ধিত ১ হাজার ৮শ ৯০জন জেলের মধ্যে ৩শ ১জনের পরিচয়পত্র ও কৃষকদের মধ্যে ৩৫টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচয়পত্র ও পাওয়ার টিলার বিতরণ করেন। উপজেলা মৎস্য ও কৃষি অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি ও মৎস্য স্থায়ী কমিটির সভাপতি ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক, মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিপু, সহকারী মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com