বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভার প্রাক বাজেট মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০১৫
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে হবিগঞ্জ শহরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে প্রাক-বাজেট মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌর ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আসন্ন বাজেটকে একটি শিক্ষা ও সংস্কৃতিবান্ধব বাজেট হিসেবে রূপদান করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রধান প্রধান সমস্যা যেমন পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, পানি সরবরাহসহ নাগরিক সেবা প্রদানের পাশাপাশি আদর্শ শিক্ষক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য যথাযথ বরাদ্দ রাখা প্রয়োজন। এছাড়াও হবিগঞ্জের সাংস্কৃতিক সংগঠনগুলো উন্নয়নের জন্য বরাদ্দ রাখারও প্রস্তাব আসে সভায়।
সভায় ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, মাহবুবুল হক হেলাল, পৌর সচিব নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ, প্রফেসর ইকরামূল ওয়াদুদ, প্রাবন্ধিক এম এ রব, শিল্পী আলাউদ্দিন আহমেদ, সুরবিতানের সাধারণ সম্পাদক মোঃ আবুল ফজল, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com