বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের সুবিদপুর ইউপির বাজেট ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০১৫
  • ৪৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ১০ নং সুবিদপুর ইউ.পি’র ১৫-১৬ অর্থ বছরের বার্ষিক খসড়া বাজেট ঘোষণা করেছেন ইউ.পি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে ইউ.পি প্রাঙ্গনে আয়োজিত উন্মুক্ত বার্ষিক খসড়া বাজেট সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, এলজিএসপি-২ হবিগঞ্জ জেলা ফ্যাসিলিটেটর এবিএস মাহবুবার রহমান, ইউনিসেফ এর পিও খন্দকার লুৎফুর খালেদ। বাজেটে নিজস্ব ও অন্যান্য তহবিল থেকে ৭৫ লক্ষ ১২ হাজার ১শত ৮৬ টাকা আয় এবং অনুরূপ টাকা সার্বিক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে। শিক্ষা খাত সবোচ্চ বরাদ্দ ধরা হয়েছে। ইউ.পি সচিব অজিত সরকার এর পরিচালনায় ও খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ এর সঞ্চালনায় বাজেটের উপর বক্তৃতা করেন ডা: রুপা সরকার, প্রধান শিক্ষক নাজমুল হোসেন, এলসিবিসিই জেলা অফিসার বিশ্বজিৎ দত্ত ও  বানিয়াচং উপজেলা অফিসার দেবাশীষ চৌধুরী, তমাল বিজন তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com