বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ২৮টি গ্রামীণ পাঠাগারে শেভরনের অর্থায়নে বই বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০১৫
  • ৭৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরন বাংলাদেশের অর্থায়নে ও আইডিয়ার বিকল্প জীবিকায়ন কর্মসূচীর আওতায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, দীঘলবাক ও আউশকান্দি ইউনিয়নের ২৮টি গ্রাম সমাজ উন্নয়ন কেন্দ্রের গ্রামীণ পাঠাগারে এক হাজার বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বেলা ২টায় আউশকান্দিতে আইডিয়ার সাব অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্প ম্যানেজার আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেভরণ বাংলাদশের ম্যানেজার কমিউনিটি এ্যাংগেজমেন্ট বিবিয়ানা শাখার মলয় কুমার সরকার, কমিউনিটি এ্যাংগেজমেন্ট ইমাম হাসান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মুসলিমা বেগম, প্রভাষক ফাতেমা মোতালেব, ইনাতগঞ্জ আউশকান্দি ও দীঘলবাক এর ২৮টি গ্রামের সমাজ উন্নয়ন কেন্দ্রের সভাপতিগণসহ উক্ত পাঠাগারগুলির সচিববৃন্দ। উপস্থিত অতিথিগণ শেভরনের এ মহৎ কাজের জন্য ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com