বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের চা বাগানে প্রতিপক্ষের হামলায় মা মেয়েসহ ৫জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫
  • ৫০৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার রামপুর চা বাগানে নিজ ঘরেই প্রতিপক্ষের হামলায় মা মেয়ে সহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। আহতদের বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে। আহত সূত্রে জানা যায়, রামপুর চা বাগানের চা শ্রমিক গৌরী রবিদাস (৩৮) তার ৪ সন্তান নিয়ে বাগানেই বসবাস করে আসছে। গতকাল বিকালে প্রতিবেশী নারায়ণ রবিদাস, কার্তিক রবিদাসসহ কয়েকজনের সাথে পারিবারিক বিষয় নিয়ে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে নারায়ণ ও কার্তিক লাঠিসোটা নিয়ে জোরপূর্বক বসত ঘরে ঢুকে গৌরী রবিদাস ও তার স্বামী রতন রবিদাসকে মারপিট করে। এসময় রতন প্রাণের ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এ সুযোগে গৌরী, কন্যা স্বপ্না, কালমনি, টুনটুনি, কবিতা রবিদাস ও পুত্র হরি রবিদাস (৫)কেও পেটায়। তাদের সকলেই বাহুবল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গৌরী রবিদাস আহত সন্তানদের নিয় প্রথমে বাহুবল থানায় গেলে পুলিশের পরামর্শে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com