বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের সাকুয়া ইয়াং ষ্টার সোসাইটির উদ্যোগে দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৮১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান একুশে ফেব্র“য়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জের সাকুয়া ইয়াং ষ্টার সোসাইটির উদ্যোগে দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় টুকের বাজারস্থ ইউপি অফিসের সামনে ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিনের সভাপতিত্বে এবং ইয়াং ষ্টার সোসাইটির সভাপতি মোঃ দুরুদ মিয়া ও বৃন্দাবন কলেজের ছাত্র আশিকুর রহমান আশিকের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রাইমারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, হাজী আঞ্জব আলী স্কুলের শিক্ষক মোঃ মানিক মিয়া ও ইয়াং ষ্টারের পৃষ্টপোষক পীর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইয়াং ষ্টার’র সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রতন আহমদ, কোষাধ্যক্ষ ইয়াওর মিয়া ও সালেক মিয়া প্রমূখ। অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম বলেন, এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে ইয়াং ষ্টার সোসাইটি প্রশংসার দাবী রাখে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সাধিত হতে পারে না। তাই এলাকার শিশু-কিশোরদের লেখাপড়ায় মনোবেশিত হওয়ার আহ্বান জানান। অনুষ্টান শেষে এলাকার গরীব মেধাবী ২৫ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com