শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শহরের নতুন বাসষ্ঠ্যান্ড সংলগ্ন দোকানের পিছনে পুকুর খনন ধ্বসে পড়েছে ৮ ব্যবসা প্রতিষ্টান

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের নতুন বাসষ্ঠ্যান্ড সংলগ্ন দোকানের পিছনে পুকুর খনন করায় ধ্বসে পড়েছে ৮টি ব্যবসা প্রতিষ্টান।
জানা যায়, শহরের বাইপাশ সড়কে নতুন বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত এডঃ মতিউর রহমানের মালিকানাধীন ২টি দোকান, আদম আলীর ১ টি, মোঃ লিটন মিয়ার মালিকানাধীন ২টি, মশিউর রহমানের মালিকানাধীন ১টি, মোঃ বাচ্চু মিয়ার ১টি ও জুয়েল চৌধুরীর ১টি দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি দোকানগুলোর পিছনের জমির মালিক মোহনপুর এলাকার আব্দুল আজিজ সুহেল একটি পুকুর খনন করেন। পুকুর খনন করে তার তিন দিকে পুকুরপাড় নির্মান করলেও রহস্য জনক কারনে তিনি দোকানের দেয়াল ঘষে কোন পাড় নির্মান করেননি। এতে করে দোকানগুলোর পিছনের অংশ ধীরে ধীরে ভেঙ্গে পড়তে থাকে। বিষয়টি দোকান মালিকগণ গত ১৪ ফেব্র“য়ারী মোহনপুর গ্রামের পঞ্চায়েত সর্দার এডঃ মহিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য মুরুব্বীদেরকে অবগত করেন। মুরুব্বীগণ পুকুর মালিক আব্দুল আজিজ সুহেল এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ দোকান মালিক বাচ্চু মিয়া অভিযোগ করে বলেন, আব্দুল আজিজ সুহেল দোকানের পিছনে পুকুর খনন করে পুকুরের তিন দিকে পাড় নির্মান করলেও আমাদের দোকানের দেয়াল ঘেষে কোন পাড় নির্মাণ করেননি। তাতে করে আমার দোকানের দেয়াল, জুয়েল চৌধুরীর দোকানের দেয়াল ও আদম আলীর দোকানের দেয়াল সম্পূর্ণ ধ্বসে পড়ে। এ সময় দেয়াল ধ্বসে এক মাঠি কাটা শ্রমিক সর্দার সাজন মিয়া গুরুতর আহত হয়। আর দেয়াল ধ্বসে পড়ায় দোকান মালিকদের প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয় বলেও জানান তারা। এ বিষয়ে দোকান মালিকগণ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com