বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি কেয়ার অনুদানে নবীগঞ্জের গোলডুবা মাধবপুর সড়কে মাটি ভরাট কাজের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট-হবিগঞ্জ এলাকার সংরক্ষিত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও গোলডুবা গ্রামের দানশীল ব্যক্তিদের অনুদানে নবীগঞ্জ উপজেলার গোলডুবা-মাধবপুর সড়কে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। গত শুক্রবার সকাল ৯টার সময় উক্ত কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হোসেন নজরুল, বিশিষ্ট সমাজ সেবক বজলুর রশীদ, ইকরাম উদ্দিন, কানন দাশ, ফিরোজ মিয়া, শামছু মিয়া প্রমূখ। উল্লেখ্য, গত কয়েক বছর পূর্বে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হোসেন নজরুল গোলডুবা গ্রামবাসীকে সাথে নিয়ে যাতায়াতের মাধ্যম হিসেবে উক্ত সড়কটি নির্মাণ করেন। গত বছর গ্রামবাসীর উদ্যোগে এমপি কেয়া চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় সড়কটি পরিদর্শন করেন এমপি কেয়া চৌধুরী। তিনি সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেয়ার প্রতিশ্র“তি দেন। প্রতিশ্র“তি অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে দেয়া বরাদ্দ থেকে ৮টন চাল প্রদান করেন। গ্রামের আরো যারা নগদ টাকা প্রদান করেছেন তারা হলেন বুরহানপুর গ্রামের স্থানীয় দাতা সদস্য নেহার মিয়া ১ লাখ টাকা, একই গ্রামের নুরুল ইসলাম ১ লাখ টাকা, গোলডুবা গ্রামের ফুল মিয়া ১ লাখ টাকা, আব্দুস শহীদ হেনু ৫০ হাজার টাকা, মিঠু মিয়া ৫০ হাজার, ফয়জুল হক লালা ৫০ হাজার, জাহাঙ্গীর মিয়া ৫০ হাজার টাকা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাটি ভরাট ও সংস্কারের কাজ চলছে। সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম নজরুল সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করতে গ্রামবাসী সকলের সহযোগিতা কামনা করে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করায় এমপি কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com