বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭৫০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দু’জন আহত হয়েছে। এরা হচ্ছে বড়বাজারের এ্যালুমিনিয়াম সামগ্রী ব্যবসায়ী মহিবুর রহমান (৪০) ও দত্তপাড়ার নুরুল হক মিয়ার পুত্র স্কুল ছাত্র সাইফুল হক (১৪)।
জানা যায়, গতকাল সোমাবার বেলা দেড়টায় হবিগঞ্জ থেকে দোকানের মালামাল নিয়ে টমটম বোঝাই করে মহিবুর বানিয়াচং আসছিলেন। হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রতœা ব্রীজের কাছে আসামাত্র বিপরীত দিক থেকে হবিগঞ্জগামী একটি ট্রাকের ধাক্কায় তার মাল বোঝাই টমটম দুর্ঘটনা কবলিত হয়। এতে মহিবুরের মাথা থেতলে মগজ বেরিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। অন্যদিকে ওইদিন বেলা দুইটায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাইফুল বাইসাইকেল যোগে বাড়ী ফেরার পথে বড়বাজার ডাকঘর রোডে একটি ট্রলির ধাক্কায় ছিটকে পড়ে আহত হয়। লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com